মোহাম্মদপুর পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
বরিশালের মোহাম্মদপুর অনুষ্ঠিত হলো “কমিউনিটি পর্যায়ে ভেক্টর বাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার–পরিচ্ছন্নতা কর্মসূচি।
ব্র্যাকের সহযোগিতায় এবং ব্র্যাক হেলথ প্রোগ্রামের বাস্তবায়নে আয়োজিত এই কর্মসূচিতে বিবিডিসি-র স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে অংশ নেন। স্বেচ্ছাসেবকরা স্থানীয় এলাকায় জমে থাকা বর্জ্য অপসারণ, পরিষ্কার–পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ভেক্টর বাহিত রোগ প্রতিরোধে সচেতনতা ছড়িয়ে দেন। স্বেচ্ছাসেবকদের আন্তরিক নিবেদন ও পরিশ্রম কমিউনিটিকে আরও স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশ উপহার দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আমরা বিশ্বাস করি পরিবর্তন শুরু হয় দায়িত্বশীল উদ্যোগ থেকে, আর এই উদ্যোগ সেই পথকে আরও শক্তিশালী করেছে।










