Uncategorized

মোহাম্মদপুর পরিষ্কার-পরিচ্ছন্নতা: দ্বিতীয় ধাপ

মোহাম্মদপুর পরিষ্কার-পরিচ্ছন্নতা: দ্বিতীয় ধাপ

২৭ নভেম্বর ২০২৫

আজ বরিশালের মোহাম্মদপুরে অনুষ্ঠিত হলো “কমিউনিটি পর্যায়ে ভেক্টর বাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার–পরিচ্ছন্নতা কর্মসূচি”-র দ্বিতীয় ধাপ।

ব্ল্যাকের সহযোগিতা এবং ব্র্যাক হেলথ প্রোগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মসূচিতে বিবিডিসি’র স্বেচ্ছাসেবকরা উৎসাহ নিয়ে অংশ নেন। তারা এলাকায় জমে থাকা আবর্জনা পরিষ্কার করেন, চারপাশ পরিষ্কার রাখার বিষয়ে সবাইকে জানিয়ে সচেতন করেন এবং ভেক্টর বাহিত রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে দিক-নির্দেশনা দেন। তাঁদের প্রচেষ্টা স্থানীয় পরিবেশকে আরও পরিষ্কার ও নিরাপদ রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

আমরা বিশ্বাস করি, সামান্য দায়িত্বশীলতা বড় পরিবর্তন আনে, আর এই উদ্যোগ সেই পরিবর্তনের পথকে আরও এগিয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *