Uncategorized

ভোক্তা অধিকার মতবিনিময় সভা

ভোক্তা অধিকার মতবিনিময় সভা

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বরিশালের আয়োজনে এবং স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বিবিডিসি'র সহযোগিতায় আজ বরিশাল সার্কিট হাউজ কনফারেন্স রুমে ভোক্তা অধিকার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বরিশালে ২০টি সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ মোট ৭৫ জন স্বেচ্ছাসেবক এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাব কেন্দ্রীয় নির্বাহী সদস্য জনাব এ. এইচ. এম. সফিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগের উপপরিচালক জনাব অপূর্ব অধিকারী, বিবিডিসি'র প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব আওলাদ খান।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্যাব বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক জনাব রনজিত দত্ত।

প্রধান অতিথির বক্তব্যে ক্যাব সভাপতি বলেন, “বাংলাদেশের ভোক্তাদের অধিকার রক্ষায় ক্যাব দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে নিষ্ঠার সাথে কাজ করছে। এখন সময় তরুণ সমাজের এগিয়ে এসে সচেতন ভোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার। কারো যুবসমাজকে সঙ্গে নিয়ে দেশের প্রতিটি পণ্যে ভোক্তা অধিকার আদায়ের আরও ব্যাপকভাবে কাজ করব।”

সভায় ভোক্তা অধিকার নিয়ে তরুণ স্বেচ্ছাসেবকদের সাথে যুক্ত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে ভোক্তা দেশের প্রতিটি মানুষ হয় উঠবে এক একজন সচেতন ভোক্তা।

এছাড়া তরুণদের নেতৃত্বে ভোক্তা সংরক্ষণ কার্যক্রমকে আরও সক্রিয়শালী ও কার্যকর করার লক্ষ্যে বরিশালের সামাজিক সংগঠনগুলো মিলে একটি সমন্বিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গঠন করে যৌথভাবে কাজ শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি, প্রতারণা প্রতিরোধ এবং সামাজিক সংগঠনগুলোর ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *