বিবিডিসির ‘ডেল্টা ক্লাইমেট রেজিলিয়েন্স ইনিশিয়েটিভ (ডিসিআরআই)’ টিমের মাধ্যমে আমাদের সচেতনতার গল্পটা এবার পৌঁছে গেল আরও একটি স্কুলে।
বিবিডিসির ‘ডেল্টা ক্লাইমেট রেজিলিয়েন্স ইনিশিয়েটিভ (ডিসিআরআই)’ টিমের মাধ্যমে আমাদের সচেতনতার গল্পটা এবার পৌঁছে গেল আরও একটি স্কুলে।
আরেকটি নতুন স্কুল, নতুন মুখ, ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে আরেকবার সচেতনতার আলোচনা, পুনরায় নতুন এক উপলব্ধি। একজন শিক্ষার্থী থেকে আরেকজন শিক্ষার্থী এরপর অভিভাবক, এরপর আমাদের পুরো সমাজের মাঝে একটু একটু করে সচেতনতার বার্তা শুধু ছড়িয়ে না গিয়ে বরং তা বাস্তবায়িত হোক সেটাই আমাদের লক্ষ্য।
বিবিডিসি-এর ডেল্টা ক্লাইমেট রেজিলিয়েন্স ইনিশিয়েটিভ (ডিসিআরআই) পরিচালিত প্রজেক্ট ইকো-ডেল্টা স্কুলস-এর আজকের পরিবেশ সচেতনতামূলক সেশন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে’
প্রায় ১ঘন্টা ১৩ মিনিটের এই আয়োজনে অংশগ্রহণ করেন ৩০ এর অধিক শিক্ষার্থী, ৩ জন শিক্ষক এবং ১২ জন স্বেচ্ছাসেবক। সেশনটি পরিচালনা করেন আল মাহমুদ শাওন ও প্রিয় বড়াই।
আলোচনায় উঠে আসে কেন ‘সিঙ্গেল-ইউজ’ প্লাস্টিক আমাদের ভবিষ্যতের জন্য একটি বড় হুমকি, কীভাবে মাইক্রোপ্লাস্টিক নীরবে আমাদের খাদ্য, পানি ও শরীরে প্রবেশ করছে, পরিবেশের জন্য ঠিক কতটা ভয়াবহ এই প্লাস্টিক, ঠিক কোন কোন পরিবর্তনগুলো আমাদের দৈনন্দিন জীবনকে আরও সচেতন ও নিরাপদ করবে, রিসাইকেল, রিউজ কীভাবে কাজ করে এবং কেন এখনই আমাদের দৈনন্দিন অভ্যাসে পরিবর্তন আনা জরুরি ইত্যাদি।
এরপর অনুষ্ঠিত কুইজ পর্বে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে আরও অর্থবহ করে তোলে। তাদের কৌতূহল, প্রশ্ন করার আগ্রহ এবং নতুন কিছু শেখার উৎসাহ আমাদের আরও অনুপ্রেরণা জুগিয়েছে। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ছোট্ট উপহার।
আমরা বিশেষভাবে কৃতজ্ঞ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের প্রতি। তাদের আন্তরিক সহযোগিতা ও ইতিবাচক মতামত আমাদের এই উদ্যোগকে আরও শক্তিশালী করেছে। পাশাপাশি, আমরা খুবই আনন্দিত শিক্ষার্থীদের জন্য। তারা নতুন কিছু জানা ও শেখার প্রতি যেভাবে আগ্রহ প্রকাশ করে এটা সত্যিই মুগ্ধ করে আমাদের।
প্রতিটি বিদ্যালয় আমাদের কাছে শুধু একটি ভেন্যু নয়; বরং এমন একটি জায়গা, যেখানে ভবিষ্যতের নাগরিকরা গড়ে ওঠে। আর সেই ভবিষ্যৎ যদি পরিবেশ সম্পর্কে সচেতন হয়, তাহলে আগামী বাংলাদেশও হবে আরও স্বাস্থ্যকর, আরও দায়িত্বশীল এবং আরও টেকসই।
আমরা এভাবেই একটা দু’টো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পৌঁছে যেতে চাই আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে, আরও অনেক তরুণের কাছে।







