Uncategorized

পুরান পাড়ায় মানবিক সেবা ক্যাম্পেইন

পুরান পাড়ায় মানবিক সেবা ক্যাম্পেইন

৯ জানুয়ারি ২০২৬, শুক্রবার পুরান পাড়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় বিবিডিসি’র উদ্যোগে একটি মানবিক সেবা ক্যাম্পেইন সফলভাবে আয়োজন করা হয়। এই ক্যাম্পেইনে আমাদের স্বেচ্ছাসেবকরা আন্তরিকভাবে অংশগ্রহণ করেন। আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদান এবং রক্তজনিত বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা প্রদান করা হয়।

এই কার্যক্রমে প্রায় ৬৫ জন মানুষ সেবা গ্রহণ করেন। মানুষের পাশে দাঁড়িয়ে রক্তদানের গুরুত্ব তুলে ধরা এবং সচেতনতা তৈরিই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। বিবিডিসি সবসময় মানবতার কল্যাণে কাজ করতে বিশ্বাসী এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার করেছে। সকল স্বেচ্ছাসেবক ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *