বিদ্যালয়ে স্বাস্থ্য ক্যাম্প
বিদ্যালয় মানেই ফুটফুটে কিছু মুখ আর তাদের উচ্ছলতা প্রতিটি ক্লাসরুমে। প্রতিদিনের ক্লাসের ফাঁকে ওদের সঙ্গেও কিছুটা অবসরের দরকার হয়। কিন্তু এই অবসর যদি ওদের স্বাস্থ্য সুরক্ষার সচেতনতার পাশাপাশি হয় তবে কেমন হয়?
শৈশব থেকেই আমাদের নিজেদের স্বাস্থ্য সুরক্ষার দিকে গুরুত্ব দেয়া উচিত, যেমনি নজর দেয়া উচিত ‘আমার সন্তানের রক্তের গ্রুপ জানা আছে কিনা’ এ বিষয়ে।
আজ ১০ই অক্টোবর, রোজ শনিবার ‘ড. এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুল’এর আয়োজনে প্রায় ৪০ জনেরও অধিক শিশুর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক হেলথ চেকআপ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত আয়োজনের সহযোগিতায় ছিলো টিম বিবিডিসির ১১ জন স্বেচ্ছাসেবক এবং রাহাত আনোয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ।
প্রতিটি শিশুর মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য এবং বিশেষ করে নিজ নিজ রক্তের গ্রুপ জানা ইত্যাদি গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিশুদের অংশগ্রহণ এবং সহযোগিতায় আমরা কৃতজ্ঞ।
আমাদের শিশুদের নিয়ে প্রতিটি ছোট ছোট সুরক্ষা ও সচেতনতার মাধ্যমেই গড়ে উঠুক আগামীর একটি আলোকিত প্রজন্ম।























