শ্রমজীবীদের মাঝে ক্যাপ বিতরণ
তীব্র রোদ যেন প্রতিদিনই এই মানুষগুলোর জীবনটাকে আরও কঠিন করে তোলে। তারপরও জীবিকার তাগিদে কেউ রিকশা চালাচ্ছেন, কেউ মালামাল বহন করছেন, আবার কেউ ক্লান্ত শরীর নিয়েই ছুটে চলেছেন এক জায়গা থেকে আরেক জায়গায়।
এই গরমে এক রিকশাচালকের মুখ ঘামে ভিজে গিয়েছিল পুরোপুরি। রোদের তাপটা যেন সরাসরি এসে পড়ছিল তার মাথার উপর। ঠিক তখনই বিবিডিসির একজন স্বেচ্ছাসেবক তার হাতে একটি ক্যাপ তুলে দেন। ক্যাপটি মাথায় পরার পর মানুষটির মুখে ফুটে ওঠে এক ধরনের স্বস্তির হাসি। তিনি মুখে বললেন- “এই রোদের মধ্যে এতো অনেক কাজে লাগবে বাবা…”
শুধু সেই রিকশাচালকই নন, আজ ২৫ মে ২০২৬ তারিখে বিবিডিসি’র স্বেচ্ছাসেবকেরা শ্রমজীবী মানুষ ও পথচারীদের মাঝে বিনামূল্যে ক্যাপ বিতরণ করেন।
রোদের এই তীব্রতায় হয়তো আমরা কিছুক্ষণ বাইরে থাকলেই বিরক্ত হয়ে যাই। কিন্তু এই মানুষগুলো প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় কাটান শুধুমাত্র পরিবারের জন্য দুমুঠো খাবার জোগাড় করতে। তাদের কষ্ট হয়তো আমরা পুরোপুরি বুঝতে পারি না, তবে ছোট্ট ছোট্ট উদ্যোগ নিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করতে পারি।
আজকের এই ছোট্ট উদ্যোগের মাধ্যমে বিবিডিসি পরিবার শুধু একটি ক্যাপই নয়, একটু ভালোবাসাও পৌঁছে দিতে চেয়েছে। ❤️















