বেলস পার্কে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন
আজ ১৬ই মে ২০২৫, শুক্রবার, বরিশালের বেলস পার্কে স্বেচ্ছাসেবী সংগঠন বিবিডিসির পক্ষ থেকে আয়োজন করা হয় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি এবং স্বেচ্ছাসেবায় তরুণ-তরুণীদের ভূমিকা নিয়ে একটি বিশেষ ক্যাম্পেইন।
এই আয়োজনে ৩০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করে মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা শুধু রক্তের গ্রুপ নির্ণয় করেই থেমে থাকেনি, মানুষের সঙ্গে কথা বলেছে, বোঝানোর চেষ্টা করেছে কেন একজন স্বেচ্ছাসেবক হওয়া এত জরুরি। একজন স্বেচ্ছাসেবক মানে শুধু নিজের সময় দেওয়া নয়, বরং অন্যের জন্য ভালো কিছু করার মানসিকতা গড়ে তোলা।
অনেক মানুষ আজ তাদের রক্তের গ্রুপ জেনে নিয়েছেন একদম বিনামূল্যে। তারা জানতে পেরেছেন, জরুরি সময়ে রক্তের গ্রুপ জানা কতটা গুরুত্বপূর্ণ। এই ক্যাম্পেইনের মাধ্যমে মানুষ যেমন সচেতন হয়েছেন, তেমনি অনেকে স্বেচ্ছাসেবী হওয়ার আগ্রহও প্রকাশ করেছেন।
বিবিডিসি সবসময়ই বিশ্বাস করে, তরুণরাই পারে সমাজের পরিবর্তন আনতে।
এই আয়োজন তারই একটি প্রমাণ।
আমরা গর্বিত আমাদের স্বেচ্ছাসেবকদের নিয়ে, যারা নিজেদের স্বার্থের বাইরে গিয়ে মানুষের পাশে দাঁড়ায়।
আপনিও চাইলে হতে পারেন এই পথচলার সাথী। আসুন, আমরা একসাথে বদলে দিই সমাজ।















