লেন্স প্রজেক্টের প্রথম পর্ব সম্পন্ন
আজ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো বিবিডিসি লেন্স প্রজেক্ট এর প্রথম পর্ব।
এই উদ্যোগের মূল লক্ষ্য বরিশালসহ সারাদেশের থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক, সামাজিক ও চিকিৎসা সহায়তার মানোন্নয়ন।
এই পর্বে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা ৮ জন স্বেচ্ছাসেবককে সার্টিফিকেট প্রদান করা হয় যাদের অবদান প্রজেক্টের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবিডিসির প্রধান উপদেষ্টা দিপু হাফিজুর রহমান, বিবিডিসি লেন্স প্রজেক্টের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ড. জায়ার ইফতাত।
ইউকে থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিবিডিসি লেন্স প্রজেক্টের উদ্যোক্তা ও প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ড. নাহিন রেজওয়ান।
এছাড়া উপস্থিত ছিলেন বিবিডিসির প্রতিষ্ঠাতা পরিচালক আওলাদ খান এবং পরিচালক শোয়েব রহমান নাবিন।
স্বেচ্ছাসেবক, উপদেষ্টা ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় এই পর্বটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আমরা কৃতজ্ঞ। ভবিষ্যত পর্বগুলোতেও থ্যালাসেমিয়া রোগীদের পাশে থাকার প্রত্যয় নিয়ে বিবিডিসি লেন্স এগিয়ে যাবে।








