Uncategorized

মেহেদী উৎসব সিজন-৮

মেহেদী উৎসব সিজন-৮

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ। সেই ঈদের আনন্দকে রাঙিয়ে দিয়ে আরেকটু আনন্দময় করে তোলার জন্য পালিত হল বিবিডিসি মেহেদী উৎসব সিজন-৮।

সরকারি শিশু পরিবার হল সরকার পরিচালিত অসহায় ও এতিম শিশুদের আশ্রয়স্থল। বরিশালের সরকারি শিশু পরিবারের দুটি শাখায় প্রায় দুইশত ফুল থাকে। আমরা প্রায়ই ওদের সাথে ভালো সময় কাটানোর জন্য যাই। এদের সাথে কাটানো মুহূর্তগুলি সবসময়ই খুব অমূল্য। ভালবাসা ও উল্লেখ নিয়ে মেহেদি দিয়ে সাজ চেয়ে আজ আমরা গিয়েছিলাম ওদের নিয়ে মেহেদী উৎসব করতে। আনন্দের সাথে লক্ষ্য করলাম এবারে মেয়েদের মধ্যে অনেকেই নিজেরাই অসাধারণ করে মেহেদী ডিজাইন করতে পারে। ওদের এই ডিজাইন করতে পারাটা আমাদের জন্য ভালো হয়ে উঠলো বিরাট উৎসাহের। কারণ হল, সবাই ভালবাসলে এত হাতে মেহেদী পড়িয়ে দিয়ে নিজেদের আর মেহেদী দিতে মন চাইবনা। ওদের এই প্রতিভার সুযোগ নিয়ে আমরা দুই পক্ষ খুবই উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী মেহেদী উৎসব করলাম। আমরা এঁকেছি ওদের হাতে আর ওরা এঁকেছে আমাদের হাতে।

এ এক অসম্ভব ভাললাগার দিন ছিল আমাদের জন্য,

বিশেষ ধন্যবাদ সরকারি শিশু পরিবার বালিকা দক্ষিণ বরিশাল।

বিশেষ কৃতজ্ঞতা: Splendid Henna Design

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *