পুরান পাড়ায় হাম সচেতনতা ক্যাম্পেইন
৮ মে, ২০২৬
আজ পুরান পাড়া, কাউনিয়ায় বিবিডিসি-এর উদ্যোগে হাম সচেতনতা ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হলো।
প্রায় ৩০ জনের অধিক জন মা-বোনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, আগ্রহ আর উচ্ছ্বাস সত্যিই আমাদের অনুপ্রাণিত করেছে। পুরো আয়োজনজুড়ে তাদের মনোযোগ, প্রশ্ন, অংশগ্রহণ সবকিছুই প্রমাণ করেছে যে সচেতনতার জন্য মানুষ কতটা প্রস্তুত, যদি সঠিক বার্তা তাদের কাছে পৌঁছে দেওয়া যায়।
হাম সম্পর্কে সহজ ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা, প্রতিরোধের উপায় জানানো এবং মা-বোনদের সরাসরি সম্পৃক্ততা আমাদের এই আয়োজনকে আরও অর্থবহ করেছে।
ক্যাম্পেইনের সবচেয়ে প্রাণবন্ত অংশ ছিল উন্মুক্ত কুইজ পর্ব, যেখানে অংশগ্রহণকারীরা দারুণ উৎসাহ নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন। সঠিক উত্তরদাতাদের ছোট্ট পুরস্কার প্রদান তাদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।
এই সফল আয়োজন সম্ভব হয়েছে আমাদের বিবিডিসির নিবেদিতপ্রাণ ভলান্টিয়ারদের আন্তরিক প্রচেষ্টা, পরিশ্রম এবং দলগত কাজের মাধ্যমে। আপনাদের প্রত্যেকের প্রতিই কৃতজ্ঞতা।
কাউনিয়ার পুরান পাড়ার সকল মা-বোনকে আন্তরিক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আপনাদের অংশগ্রহণই আমাদের কাজের সবচেয়ে বড় প্রেরণা।
আমরা বিশ্বাস করি সচেতনতাই পরিবর্তনের প্রথম ধাপ।
বিবিডিসি থাকবে মানুষের পাশে, সমাজের পাশে।







