জাকির হোসেনের ঘুরে দাঁড়ানো
জাকির হোসেন ছিলেন বরিশালের একজন অভিজ্ঞ টেইলর, যিনি নিজের একটি ছোট দোকান পরিচালনা করতেন। কিন্তু করোনা মহামারির সময় তার দোকান পুরোপুরি বন্ধ হয়ে যায়, কাজ হারিয়ে পরিবার চালানো দুঃসাধ্য হয়ে পড়ে। তবুও, তিনি হাল ছাড়েন নি, সহকর্মীদের সহায়তা ও নিজের প্রচেষ্টায় একটি ভ্যানগাড়ি কিনে নেন, যাতে তিনি পেঁয়াজ, রসুন, আদা, এবং নিত্য প্রয়োজনীয় জিনিস ফেরি করে বিক্রি করতে শুরু করেন। ভ্যানটি চালিয়ে তার দিনকাল মোটামুটি ভালোই চলছিল।
কিন্তু তার এই স্বপ্নকে ভেঙে দিলো এক দুঃখজনক ঘটনা- কয়েক মাস আগে চুরি হয়ে যায় তার ভ্যানের সমস্ত মালামাল বিক্রয়লব্ধ অর্থ, সঙ্গে বাড়ির মূল্যবান জিনিসপত্র। দুই সন্তানকে স্কুলে পাঠানোর দায়িত্বে থাকা অবস্থায়, তিনি অতি সংকটের মধ্যে পড়েন এবং মামলা না থাকায় জানতে চিন্তিত। না চালানোর কারণে তার ভ্যানের ব্যাটারি নষ্ট হয়ে যায়। একপর্যায়ে, সংসার চালানোর জন্য এজন্য তিনি ভ্যানের চারটি ব্যাটারি বিক্রি করে দেন। তারপরও জীবন চালিয়ে খুব কষ্টে।
ঠিক তখনই বিবিডিসি তার অবস্থা জানতে পেরে এগিয়ে আসে। বিবিডিসি তার ভ্যানের জরুরি মেরামত, নতুন ব্যাটারি এবং পণ্য কেনার জন্য তাকে সহায়তা করে। আজ, জাকির হোসেন আবারও দাঁড়িয়েছেন, হাসিমুখে তার ভ্যান নিয়ে কাজ করছেন, এবং পেঁয়াজ, আলু, আদা বিক্রি করে পরিবার চালাচ্ছেন। বিবিডিসি তার এই পথচলায় পাশে আছে, আপনার দানের শক্তিতে তার স্বপ্ন আজ বাস্তবতা।
ভ্যান এবং মালামাল হস্তান্তর করেন বিবিডিসির স্বেচ্ছাসেবকবৃন্দ এবং উপস্থিত থেকে কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব দিলা খান।
বিবিডিসি সাবলম্বী প্রকল্প- ২ এর অর্থায়ন করেছে Muslim Charity এবং সার্বিক তত্ত্বাবধানে ছিল #SAINT_BANGLADESH



