Uncategorized

কৈশোর স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধ সেশন

কৈশোর স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধ সেশন

🟢 কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে ইউনিসেফ এর উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন বিবিডিসি’র সচেতনতামূলক সেশন।

📍 আমিনা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বাকেরগঞ্জ,বরিশাল।

১৫ মে ২০২৫, বুধবার, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নের মকিমাবাদ এলাকায় অবস্থিত আমিনা বালিকা মাধ্যমিক বিদ্যালয়-এ অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ সচেতনতামূলক সেশন। এই সেশনের মূল লক্ষ্য ছিল কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। সেশনে অংশ নেয় বিদ্যালয়ের অষ্টম, নবম ও দশম শ্রেণির ছাত্রীরা। কার্যক্রমের শুরুতেই আমাদের টিম বিবিডিসির প্রতিনিধি দল কৈশোরকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, স্বাস্থ্য পরিষ্কার, পিরিয়ড ম্যানেজমেন্ট, পুষ্টির গুরুত্ব এবং মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বাল্যবিবাহের কুফল, আইনগত দিক এবং কিশোরীদের ভবিষ্যতের উপর এর পথে একটি কেমন বাধা সৃষ্টি করে তা তুলে ধরা হয়। ছাত্রীরা খুবই আগ্রহ ও মনোযোগ সহকারে সেশনটি অনুসরণ করে এবং নিজেদের অভিজ্ঞতা ও প্রশ্ন শেয়ার করে একটি প্রাণবন্ত আলোচনা তৈরি করে।

এ ধরণের উদ্যোগ শুধু শিক্ষার্থীদের নয়, পুরো সমাজের জন্যই দৃষ্টান্তমূলক। কৈশোরকাল থেকেই যদি আমাদের কিশোরীরা স্বাস্থ্য সচেতন ও অধিকার সচেতন হয়ে ওঠে, তবে ভবিষ্যতের জন্য একটি সুস্থ ও শিক্ষিত প্রজন্ম তৈরি করা সম্ভব।

কৈশোর স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধ সেশন কৈশোর স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধ সেশন কৈশোর স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধ সেশন কৈশোর স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধ সেশন কৈশোর স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধ সেশন কৈশোর স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধ সেশন কৈশোর স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধ সেশন কৈশোর স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধ সেশন কৈশোর স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধ সেশন কৈশোর স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধ সেশন কৈশোর স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধ সেশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *